ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেয়ার লক্ষ্যে আজ থেকে দুই মাসব্যাপী সেবা মাস শুরু করতে যাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের রেইনবো পেইন্টস। গতকাল রাজধানীর বাড্ডায় একটি হোটেলে সেবা মাস-২০২৩ উদ্বোধন করেন প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। এ সময় উপস্থিত ছিলেন রেইনবো পেইন্টসের নির্বাহী পরিচালক কামরুল হাসান, জেনারেল ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) সালেহ আহম্মদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সোহেল রানা, হেড অব সেলস শাহজাহান সানী প্রমুখ।