এনআরবিসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৩ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্বে) মোহাম্মদ রবিউল ইসলাম। সম্মেলনে ব্যাংকের ডিএমডি ও সিআরও কবীর আহমেদ, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন। অনলাইনে প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, অঞ্চল প্রধান এবং শাখা-উপশাখার ম্যানেজার ও অপারেশন ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন
এনআরবিসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৩ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।









