ইউনাইটেড গ্রুপের সহযোগী
প্রতিষ্ঠান ও বাংলাদেশের প্রিমিয়াম সুপারস্টোর চেইন ইউনিমার্ট তাদের পথচলার ১০ বছর
পূরণ করল। ক্রেতাদের সঙ্গে এই আনন্দময় মুহূর্তকে ভাগাভাগি করে, স্মরণীয় করার জন্য গত
জুলাই মাসে আয়োজন করা হয় সিগনেচার ক্যাম্পেইন ‘সেলিব্রেশন বোনানজা’।
৩ লাখ ৬৪ হাজার কুপনের মধ্য
থেকে প্রতি ১৫ দিন পর র্যাফেল ড্র এর মাধ্যমে পুরষ্কার বিজয়ীদের উপহার প্রদান করা
হয়। এছাড়া ও ইউনিমার্ট গুলশান ১ শাখায় আড়ম্বরপুর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১২ জন বিজয়ীর
হাতে তুলে দেয়া হয় মেগা গিফট।
উপহার হিসেবে ছিল ব্র্যান্ড
নিউ এসইউভি গাড়ি, ডাবল-ডোর ফ্রিজ, ম্যাকবুক এয়ার, ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, হোম থিয়েটার,
ফিলিপস জুসার, জেবিএল পোর্টেবল স্পিকারসহ আরো অনেক কিছু।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন, ইউনাইটেড গ্রুপের ডিরেক্টর শারফুদ্দিন আকতার রশিদ , ইউনিমার্ট লিমিটেডের
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুরতজা জামান, ইউনাইটেড গ্রুপের চিফ হিউম্যান রিসোর্সেস
অফিসার নওশাদ পারভেজ এবং ইউনিমার্ট লিমিটেডের সিওও শাহিন মাহমুদ।









