এ উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলা চত্বরে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এজেন্ট পয়েন্টটির উদ্বোধন ঘোষণা করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান। মধুমতি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স মো. সফিকুর রহমান, এফভিপি ও হেড অব এজেন্ট ব্যাংকিং সুমন রায়, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান, এভিপি ও মেলান্দহ শাখার ব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন এজেন্ট আউটলেটের মাধ্যমে রৌমারীর স্থানীয় গ্রাহকরা সহজে, দ্রুত ও নিরাপদে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।










