রাজধানীর হজ ক্যাম্পে শুক্রবার এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও এবং চিফ অব ইসলামিক ব্যাংকিং মো. জাকির হোসাইন। মার্কেন্টাইল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান, ডেপুটি চিফ অব ইসলামিক ব্যাংকিং ও ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান সরকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় হাজিদের নিরাপদ হজযাত্রা ও সুস্বাস্থ্য কামনাসহ তাদের হজ কবুল হওয়ার জন্য মোনাজাত করা হয়।