পর্যটন শিল্পে সমৃদ্ধিশালী হচ্ছে বাহরাইন। বছরের প্রথমার্ধে দেশটিতে দর্শনার্থীর সংখ্যা ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। পর্যটন খাত থেকে এ সময়ে আয় হয়েছে ২৫০ কোটি ডলার। খবর অ্যারাবিয়ান বিজনেস।

দেশটির পর্যটনমন্ত্রী ফাতিমা বিনতে জাফর আল সাইরাফি ২০২২-২৬ পর্যটন কৌশলের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর দিয়েছেন। অগ্রগতি অর্জন এবং পর্যটন বিনিয়োগ বাড়ানোর বিষয়ে তিনি আশ্বস্ত করেন, যা দেশটির জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে আতিথেয়তা খাতের অবদানকে আরো ত্বরান্বিত করবে। সম্প্রতি বাহরাইন ট্যুরিজম অ্যান্ড এক্সিবিশন অথরিটির (বিটিইএ) বোর্ড সভায় সভাপতিত্ব করার সময় তিনি এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকে প্যানেলের কর্মকর্তারা ২০২৩ সালের জানুয়ারি-জুন পর্যন্ত সর্বশেষ পর্যটন সূচকগুলো পর্যালোচনা করেছে। জাতীয়তা ভেদে পর্যটকসংখ্যা, ভ্রমণের ধরন, পরিবহনের মাধ্যমগুলো আগের তুলনায় বেড়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এ বছরের প্রথম ছয় মাসে বাহরাইনে পর্যটকসংখ্যা ৫৯ লাখে পৌঁছেছে, গত বছরের একই সময়ে যা ছিল ৩৯ লাখ।