মালয়েশিয়ার রাবারের েগ্লাভস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াইটিওয়াই ইন্ডাস্ট্রি হোল্ডিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শীর্ষ এ েগ্লাভস নির্মাতা প্রতিষ্ঠানটি থেকে পণ্য আমদানিতে এক বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। মূলত শ্রমিকদের শোষণ করা হয়, এমন অভিযোগের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে কোম্পানিটি সে সমস্যা সমাধান করায় আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।
গত বছরের জানুয়ারিতে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) ওয়াইটিওয়াইয়ের পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয়। সে সময় বলা হয়েছিল, ওয়াইটিওয়াইয়ের কারখানায় উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকদের জোর করে কাজ করানো হয়। সেই সঙ্গে শ্রমিকদের জীবনমান ও কাজের পরিবেশ নিয়েও প্রশ্ন ওঠে। যার যথাযথ প্রমাণও পাওয়া যায় বলে জানায় সিবিপি।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিবিপি জানিয়েছে, সেসব অভিযোগের বিষয়ে ওয়াইটিওয়াই বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছে। সেই সঙ্গে অভিবাসী শ্রমিকদের পাওনা পরিশোধ করেছে এবং এসব বিষয় স্বাধীন নিরীক্ষকের মাধ্যমে নিরীক্ষাও করিয়েছে। সবকিছু দেখার পর সিবিপি এ সিদ্ধান্তে পৌঁছেছে, ওয়াইটিওয়াই গ্রুপের তৈরি একবার ব্যবহার্য েগ্লাভস তৈরির জন্য শ্রমিকদের এখন আর বাধ্য করা হয় না।
এ বিষয়ে ওয়াইটিওয়াই কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাম অয়েল ও চিকিৎসা কাজে ব্যবহৃত একবার ব্যবহার্যে গ্লাভসের গুরুত্বপূর্ণ সরবরাহকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান মালয়েশিয়ার। এসব কারখানায় উল্লেখযোগÅ সংখ্যক অভিবাসী শ্রমিক কাজ করেন। অনেক কারখানার বিরুদ্ধেই অতীতে অভিবাসী শ্রমিকদের দিয়ে জোর করে কাজ করানো, পাওনা পরিশোধ না করাসহ শ্রমিক হয়রানির বিভিন্ন অভিযোগ উঠেছে।










