বিকাশ ও ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে উত্তরবঙ্গে কৃষকদের জন্য ক্যাশবিহীন লেনদেন ও আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক সচেতনতামূলক পৃথক তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে আয়োজিত এসব কর্মশালায় মোট ৮৭৫ কৃষক অংশগ্রহণ করেন। এ সময় বিকাশ ওয়ালেট খোলা, পিন সেটআপ ও এর গোপনীয়তা রক্ষা, প্রতারণা প্রতিরোধের উপায়, অ্যাপ ও ইউএসএসডি কোড ব্যবহার করে প্রতিদিনকার প্রায় সব ধরনের লেনদেন এবং এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউটের পদ্ধতি ও খরচ সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়। এছাড়া সময়মতো টাকা গ্রহণ ও আর্থিক পরিকল্পনা সহজ করতেও কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়। —বিজ্ঞপ্তি
বিকাশ ও ব্র্যাকের উদ্যোগে কৃষকদের জন্য ক্যাশবিহীন লেনদেনবিষয়ক কর্মশালা
বিকাশ ও ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে উত্তরবঙ্গে কৃষকদের জন্য ক্যাশবিহীন লেনদেন ও আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক সচেতনতামূলক পৃথক তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










