ইউরোপে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) রফতানি করতে যাচ্ছে ভিয়েতনামের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভিনফাস্ট। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসে তিন হাজার ভিএফ-এইট রফতানি করা হবে ভিয়েতনামের কারখানা থেকে। তাদের পরিকল্পনা বাস্তবে রূপ নিলে ভিনফাস্টের বৃহত্তম বিদেশী বাজারে পরিণত হবে ইউরোপ। চলতি বছর যুক্তরাষ্ট্রে ২ হাজার ১০০ গাড়ি রফতানি করেছে কোম্পানিটি। ইউরোপীয় নীতিনির্ধারকদের কাছ থেকেও আনুষ্ঠানিকভাবে তাদের বাজারে নিজেদের উৎপাদিত গাড়ি বিক্রির অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। রয়টার্সইউরোপে ইভি রফতানি করবে ভিনফাস্ট 

ইউরোপে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) রফতানি করতে যাচ্ছে ভিয়েতনামের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভিনফাস্ট। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসে তিন হাজার ভিএফ-এইট রফতানি করা হবে ভিয়েতনামের কারখানা থেকে। তাদের পরিকল্পনা বাস্তবে রূপ নিলে ভিনফাস্টের বৃহত্তম বিদেশী বাজারে পরিণত হবে ইউরোপ। চলতি বছর যুক্তরাষ্ট্রে ২ হাজার ১০০ গাড়ি রফতানি করেছে কোম্পানিটি। ইউরোপীয় নীতিনির্ধারকদের কাছ থেকেও আনুষ্ঠানিকভাবে তাদের বাজারে নিজেদের উৎপাদিত গাড়ি বিক্রির অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। রয়টার্স