ইয়ামাহা দেশের বাজারে নিয়ে এসেছে নতুন মডেলের দুটি বাইক। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে বাইক দুটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইসিন চিহানা এবং ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের স্কুটার এরক্স ১৫৫ সিসি ও ইয়ামাহা এফ জেড এক্সের নতুন কালার ডার্ক ম্যাট ব্লু।