দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের পাঁচদিনই ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ২৪৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪১ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৫০ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ৩০ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৪০০ টাকা। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ৪১ দশমিক শূন্য ৫ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩৮ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ২২৫ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৪৫ কোটি ১৮ লাখ ৭৩ হাজার টাকা।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৭৮ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫৮ কোটি ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১১ কোটি ৬০ লাখ ১০ হাজার ৪০০ টাকা।

গত সপ্তাহে ২৬ দশমিক ৩৫ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৬৬ কোটি ৮৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ১৩ কোটি ৩৭ লাখ ৪০০ টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আমান কটন ফাইব্রাস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৫১ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩৩ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৬ কোটি ৭০ লাখ ৫ হাজার ৬০০ টাকা।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৪৬ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩৪ কোটি ৭০ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৬ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

১৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩৫ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৭ কোটি ৯ লাখ ৯৬ হাজার ২০০ টাকা।

শীর্ষ দর বৃদ্ধির তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৫৩ শতাংশ।