লুব-রেফ (বাংলাদেশ) পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে ৭০ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি জানিয়েছে, উচ্চ সুদ ব্যয়ের কারণে আলোচ্য প্রান্তিকে লোকসান বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৮৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৭২ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৪ পয়সা। আগের হিসাব বছরে আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪২ পয়সায় (পুনর্মূল্যায়িত)।










