চট্টগ্রামের খুলশীতে উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান গতকাল খুলশীর জাকির হোসেন রোডে উপশাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন, হেড অব ব্র্যাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাকসহ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা।