দেশে বৈদ্যুতিক যানবাহনের প্রসারের লক্ষ্যে জাপানের গ্লাফিট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গ্লাফিট বাংলাদেশের সঙ্গে কাজ করবে গ্রামীণফোন। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গ্রামীণফোনের সিবিও ড. আসিফ নাইমুর রশীদ ও গ্লাফিটের সিইও তেইজো নারুমি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় গ্লাফিটের বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির সঙ্গে গ্রামীণফোনের আইওটি ও ডিজিটাল কানেক্টিভিটি সলিউশন ‘আলো কানেক্ট এমটুএম (মেশিন টু মেশিন)’ প্লাটফর্মের সমন্বয় করা হবে। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে স্মার্ট ব্যাটারি এক্সচেঞ্জ স্টেশন স্থাপন এবং বৈদ্যুতিক মোটরসাইকেল ও স্কুটারের জন্য আইওটি-বিশিষ্ট স্মার্ট মিটার চালু করবে। —বিজ্ঞপ্তি