ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট বিশ্বকাপ জায়ান্ট স্ক্রিনে দেখানোর আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। বিশ্বকাপের পর্দা ওঠার দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র বা টিএসসিতে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর আয়োজন করে প্রতিষ্ঠানটি।
প্রতিদিন আগ্রহী দর্শকরা নগদের এ বিশ্বকাপ আয়োজনে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উৎসাহ বাড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো দুটি ভেন্যুতে খেলা দেখানোর প্রস্তুতি নিয়ে রেখেছে নগদ। সেজন্য প্রয়োজনীয় অনুমতিও নেয়া হয়েছে। নগদের এ আয়োজনে সহায়তা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ ছাত্রলীগ।
ক্রিকেট বিশ্বকাপ ও বাংলাদেশ দল নিয়ে নিজেদের উৎসাহ এরই মধ্যে নানাভাবে প্রমাণ করেছে নগদ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ঘোষণা দিয়েছেন, এবার বাংলাদেশ দল বিশ্বকাপ জিততে পারলে স্কোয়াডে থাকা প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দেয়া হবে।
এর আগে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করে নগদ। তখন গোটা ফুটবল বিশ্বে এ আয়োজন সাড়া ফেলেছিল। প্রখ্যাত সব খেলোয়াড়, বিভিন্ন সংস্থা ও নানা দেশের সরকারও নগদের এ আয়োজনের ছবি ও খবর প্রকাশ করেছিল। সে সময়ই নগদ প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্রিকেট বিশ্বকাপেও এভাবে পাশে থাকবে।
এ প্রতিশ্রুতি অনুযায়ী শুরু থেকে ভারতে চলমান ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের খেলা সম্প্রচার শুরু করে প্রতিষ্ঠানটি। টিএসসিতে এ সম্প্রচার এরই মধ্যে হাজারো মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। মানুষ দূরদূরান্ত থেকে সপরিবারে খেলা দেখতে আসছেন। —বিজ্ঞপ্তি










