বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ইনস্টিটিউট অব ন্যাশনাল অ্যানালিটিক্যাল রিসার্চ অ্যান্ড সার্ভিসেস (আইএনএআরএস) পানির গুণাগুণ সঠিকভাবে নির্ণয় ও গ্রহণযোগ্যতার জন্য ১০০টি ওয়াটার কোয়ালিটি প্যারামিটারের আইএসও/আইইসি-১৭০২৫: ২০১৭ আন্তর্জাতিক সনদ অর্জন করেছে। সম্প্রতি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল আলম বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখের কাছে ওই সনদের কপি হস্তান্তর করেন। -বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক সনদ পেল বিসিএসআইআর
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ইনস্টিটিউট অব ন্যাশনাল অ্যানালিটিক্যাল রিসার্চ অ্যান্ড সার্ভিসেস (আইএনএআরএস) পানির গুণাগুণ সঠিকভাবে নির্ণয় ও গ্রহণযোগ্যতার জন্য ১০০টি ওয়াটার কোয়ালিটি প্যারামিটারের আইএসও/আইইসি-১৭০২৫: ২০১৭ আন্তর্জাতিক সনদ অর্জন করেছে।










