উড়োজাহাজে যাত্রী বৃদ্ধি ও ভ্রমণের চাহিদা বাড়ায় নতুন রেকর্ড ছুঁয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিমানবন্দরে যাত্রীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি। এছাড়া বিমানবন্দরটি দিয়ে ২০২৩ সালের প্রথমার্ধে ৭০ লাখেরও বেশি যাত্রী চলাচল করেছে, যা গত বছরের একই সময়ের থেকে ২৪ দশমিক ৪ শতাংশ বেশি। শারজাহ বিমানবন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রেখেছে। যাত্রীরা যেন দ্রুত ও সহজে সব ধরনের পরিষেবা হাতের নাগালে পেয়ে যান, তার জন্য নেয়া হয়েছে প্রযুক্তিগত উন্নয়ন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোর জন্য রয়েছে বিশেষ পরিষেবা। অ্যারাবিয়ান বিজনেস
যাত্রী চলাচল বেড়েছে শারজাহ বিমানবন্দরে
উড়োজাহাজে যাত্রী বৃদ্ধি ও ভ্রমণের চাহিদা বাড়ায় নতুন রেকর্ড ছুঁয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর।










