গত বছর রেকর্ড বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার খাদ্য কোম্পানিগুলো। কিন্তু উচ্চ উপকরণ ব্যয়ের কারণে মুনাফা আশানুরূপ হয়নি। খবর দ্য কোরিয়া হেরাল্ড। ২০২২ সালে লটি কনফেকশনারি, এসপিসি স্যামলিপ, অটোগি ও নংশিমের মতো কোম্পানি ৩ ট্রিলিয়ন ওন বা ২৩০ কোটি ডলার বিক্রির রেকর্ড গড়েছে। 

শীর্ষ আট খাদ্য কোম্পানির বিক্রি ১৫ দশমিক ৩ শতাংশ বাড়লেও মুনাফায় পিছিয়েছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দ্য কোরিয়া হেরাল্ডকে জানান, কোরীয় খাদ্য কোম্পানিগুলোর গড় মুনাফা ৩ শতাংশ বেড়েছে।  

২০২২ সালে লটি কনফেকশনারি বার্ষিক বিক্রিতে রেকর্ড গড়লেও পরিচালন মুনাফা কমেছে ৬ দশমিক ৩ শতাংশ।

গত বছর খাদ্য কোম্পানিগুলো গড়ে ১০ শতাংশ মূল্যবৃদ্ধি করেছে। কিন্তু বিভিন্ন খাদ্য উপকরণের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এতে কোম্পানিগুলোর ব্যয় বেড়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, গত বছরের মার্চে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক রেকর্ড ১৫৯ দশমিক ৭ পয়েন্ট স্পর্শ করেছে।