প্রতি বছর এপ্রিলের শেষ বুধবার আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস হিসেবে পালিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচি পালনের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় দিবসটি পালিত হয়েছে। দিবসটিকে ঘিরে দেশব্যাপী বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই সঙ্গে ক্যাম্পেইন, মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।