ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং এর তিন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির অংশীজনের অংশগ্রহণে সম্প্রতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আইসিবির এমডি মো. আবুল হোসেন, সাবসিডিয়ারি তিন কোম্পানির সিইও, জিএম এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহক ও অন্য অংশীজনরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত অংশীজনরা পুঁজিবাজারের উন্নয়ন ও আইসিবির গ্রাহকসেবা বিষয়ে তাদের মতামত প্রদান করেন।