স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ৪৪তম বোর্ড সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এসএএম হোসাইন, অশোক কুমার সাহা, মো. জাহেদুল হক, একেএম আবদুল আলীম, মোহাম্মদ মোহন মিয়া, মো. আবুল হোসেন, বেদৌরা আহমেদ সালাম, তানভীর মোস্তফা চৌধুরী, আজাদ আহমেদ, মো. আরিফ চৌধুরী ও নজমুল হক চৌধুরী। —বিজ্ঞপ্তি