দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। কোম্পানিগুলো হচ্ছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ও দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। সভায় কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ পয়সা।

বিডি থাই অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ২০২৪-২৫ হিসাব বছরের পর্ষদ সভা আজ বিকাল ৪টায় এবং ২০২৫-২৬ হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পর্ষদ সভা বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানিটির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ঢাকা ডায়িংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৭ পয়সা।

আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৮ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি অলটেক্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৯২ পয়সায়।

৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০০ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ৩০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।

আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে যা ছিল ৩৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৮২ পয়সায়।