চলতি ছুটির মৌসুমে ক্রেতা টানতে বাকিতে বিক্রি করছেন যুক্তরাষ্ট্রের খুচরা ব্যবসায়ীরা। ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে নতুন এ পরিকল্পনা প্রণয়ন করেছেন তারা। এর মাধ্যমে ক্রেতারা কোনো পণ্য কেনার পর আংশিক অর্থ প্রদান করলেই চলবে। বাকিটা কিস্তিতে পরিশোধ করতে হবে। স্বল্পমেয়াদি এ ঋণের সুদহার অত্যন্ত কম। এর মাধ্যমে খুচরা বিক্রেতারা লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ ধরনের পদ্ধতি ঋণগ্রহণকে উৎসাহিত করে। এ কারণে গ্রাহক অতিরিক্ত ঋণের ঝুঁকিতে পড়তে পারেন। ছুটিতে যারা পরিবার ও বন্ধুদের জন্য একাধিক উপহার কেনেন, তাদের জন্য এ অফার আকর্ষণীয় মনে হতে পারে। এপি
ক্রেতা টানতে বাকিতে বিক্রি
চলতি ছুটির মৌসুমে ক্রেতা টানতে বাকিতে বিক্রি করছেন যুক্তরাষ্ট্রের খুচরা ব্যবসায়ীরা।










