দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন বিজনেস ডেভেলপমেন্ট অফিস (বিডিও) চালু করেছে। এ অফিসের মাধ্যমে এইচএসবিসি স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীদের বিভিন্ন ব্যাংকিং সমাধান দেবে; একই সঙ্গে এইচএসবিসির বৈশ্বিক ব্যাংকিং সুবিধার মাধ্যমে এ অফিস বাণিজ্য, বিনিয়োগ ও রফতানিকে সহজতর করবে। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনামুল হক। এ সময় আরো বক্তব্য রাখেন এইচএসবিসি বাংলাদেশের চট্টগ্রাম ব্যাংকিং প্রধান ওমর শরীফ। অনুষ্ঠানে বিদেশী বিনিয়োগকারীদের পাশাপাশি বেপজা ও এইচএসবিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিজনেস ডেভেলপমেন্ট অফিস চালু করল এইচএসবিসি
দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন বিজনেস ডেভেলপমেন্ট অফিস (বিডিও) চালু করেছে।









