মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ঢাকার সাভারে গতকাল এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যাংকের ডিএমডি হাসান তানভীর উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈনুদ্দিন মাসুদ, মো. নোমান মিয়া, আবু নাসের মো. মাসুদ, তানভীর হাসনাইন মইন ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
রূপালী ব্যাংক
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।









