ভারতে পাইকারি পণ্যে মূল্যস্ফীতি গত বছরের ডিসেম্বরে নয় মাসের সর্বোচ্চ দশমিক ৭৩ শতাংশে উন্নীত হয়েছে। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পাইকারি মূল্য সূচক (ডব্লিউপিআই) গত বছরের নভেম্বরে দশমিক ২৬ শতাংশে এবং ২০২২ সালের ডিসেম্বরে ৫ দশমিক শূন্য ২ শতাংশে ছিল। ২০২৩-২৪ অর্থবছরে সামগ্রিকভাবে গড় ডব্লিউপিআই মূল্যস্ফীতি অঞ্চলভিত্তিক মাইনাস ১ দশমিক ১ শতাংশে নেমেছে। মানি কন্ট্রোল