মার্কিন নিয়ন্ত্রকরা ভবিষ্যতে ব্যাংক খাতে ব্যর্থতা রোধে নতুন ব্যাংকনীতি ঘোষণা করেছেন। গত মার্চে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) পরিচালিত একটি ব্যাংক সংকটের কারণে বেশ কয়েকটি আঞ্চলিক ব্যাংক ভেঙে পড়ে, যার প্রভাব পড়েছে সার্বিক অর্থনীতিতে। আগামী দিনগুলোয় খাতটির নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নেয়া হচ্ছে নতুন নীতি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
ফেডারেল রিজার্ভের ভাইস চেয়ারম্যান মাইকেল বার এসভিবি পতনের পর্যালোচনা করে জানান, নিয়ন্ত্রক ও ব্যাংক পরিচালনা উভয়ই ভুল কারণে এমন পতন ঘটছে। ফেডারেল রিজার্ভ ও ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনসহ (এফডিআইসি) নিয়ন্ত্রকরা ভবিষ্যতের ব্যাংকিং সংকটে ব্যাংকগুলোর স্থিতিশীলতা বাড়ানোর জন্য দুটি পদক্ষেপ প্রস্তাব করেছে। প্রথম প্রস্তাবে বলা হয়, ব্যাংকের স্থিতিশীলতা বাড়াতে মাঝারি আকারের ব্যাংকগুলোয় ১০ হাজার কোটি ডলারেরও বেশি সম্পদ রাখতে হবে। দ্বিতীয় প্রস্তাবে বলা হয়, ২৫ হাজার কোটি ডলারের বেশি সম্পদ রাখা ব্যাংকগুলো আর্থিক সংকট এড়াতে ‘লিভিং উইলস’"পরিকল্পনা তৈরি করবে।










