সম্পূর্ণ ডিজিটাল ন্যানো লোন সেবা চালু করতে আগাম ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ অংশীদারত্ব, দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে আরো বিস্তৃত ও শক্তিশালী করবে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী এবং আগামের চেয়ারম্যান নিশ কোটেচা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।

আগামের ‘এজিএএম অ্যাপ’-এর মাধ্যমে গ্রাহক অনবোর্ডিং, ঋণ আবেদন ও ডিজিটাল কেওয়াইসি কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। ব্যক্তি ও ব্যবসায়িক উভয় খাতে ঋণ সেবা দেয়ার জন্য অ্যাপটিতে এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং, লোন ম্যানেজমেন্ট সিস্টেম এবং পে-রোল পোর্টাল সুবিধা সংযুক্ত থাকবে।

অনুষ্ঠানে আগামের চেয়ারম্যান নিশ কোটেচা বলেন, ‘এ উদ্যোগ কর্মীদের আর্থিক চাপ কমিয়ে দায়িত্বশীল ব্যবস্থাপনায় সহায়তা করবে।’ অন্যদিকে ট্রাস্ট ব্যাংকের এমডি আহসান জামান চৌধুরী জানান, আগামের ফিনটেক সক্ষমতা কাজে লাগিয়ে ব্যক্তি ও এসএমইসহ প্রান্তিক জনগোষ্ঠীতে ঋণ সুবিধা সম্প্রসারণ করা হবে।