রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে তিন দিনব্যাপী চতুর্থ ‘গলফ হাউজ করপোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন গলফ ক্লাবের দেশী-বিদেশী প্রায় সাড়ে ৬০০ গলফার অংশগ্রহণ করেন। গত বুধবার থেকে শুরু হলেও গতকাল সকালে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান দ্য গলফ হাউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এএমএম নজরুল হোসেন ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কো-স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট শেষে রাতে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
উল্লেখ্য, চতুর্থ গলফ হাউজ করপোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫-এর অন্যতম মিডিয়া পার্টনার দৈনিক বণিক বার্তা।










