বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) মধ্যে চুক্তি সই হয়েছে। গতকাল রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (এমসিসিআই) কার্যালয়ে ব্র্যাকের সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড সেফগার্ডিং প্রোগ্রামের পরিচালক জেনেফা জব্বার এবং বিইএফের মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারুক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি আরদাশীর কবির, সাবেক সভাপতি কামরান টি রহমান প্রমুখ।