২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সব রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে প্রথম স্থান লাভ করেছে। গতকাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান, এফসিএমএ এবং সোনালী ব্যাংকের সিইও মো. আফজাল করিম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এর আগে ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরেও এপিএ বাস্তবায়নে সোনালী ব্যাংক সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছিল।
এপিএ বাস্তবায়নে আবারো প্রথম সোনালী ব্যাংক
২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সব রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে প্রথম স্থান লাভ করেছে।










