রমজান মাসজুড়ে ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেয়ার লক্ষ্যে শেরাটন ঢাকার সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এর আওতায় ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা রমজান মাসজুড়ে হোটেলটিতে বিশেষ বুফে ইফতার অফার এবং টেক অ্যাওয়ে ইফতারে আকর্ষণীয় ছাড়সহ বিভিন্ন সুবিধা উপভোগ করবেন। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শেরাটন ঢাকার সেলস অ্যান্ড মার্কেটিং ইনচার্জ মামুনুর রহমান সুমন এবং ব্যাংক এশিয়ার হেড অব কার্ডস, এডিসি অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং জিশান আহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। —বিজ্ঞপ্তি