ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইবিসিএমএল) ১৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফসিউল আলম সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ কামরুল হাসান, মুহাম্মদ কায়সার আলী, মোঃ আলতাফ হুসাইন, জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।