কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী, স্বাধীন পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, নিরীক্ষক প্রতিনিধি, ইনডিপেনডেন্ট স্ক্রটিনাইজারসহ কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল, সিএফও বিপ্লব কান্তি বণিক এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত ছিলেন।