বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানু, প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।