চর ও উপকূলের ১০ হাজার মানুষের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতাল জীবন খেয়াকে অর্থায়ন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট এবং অন্য স্বাস্থ্যকর্মীরা এ ভাসমান হাসপাতালে খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালীর প্রত্যন্ত এলাকায় রোগীদের স্বাস্থ্যসেবা দেবে।