যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইমপারভা অধিগ্রহণের কথা জানিয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা বৈদ্যুতিক সামগ্রী ও সাইবার নিরাপত্তা কোম্পানি থ্যালেস। এন্টারপ্রাইজ মূল্যের ভিত্তিতে এ চুক্তির মূল্য হবে প্রায় ৩৬০ কোটি ডলার। সফটওয়্যার ইনভেস্টর কোম্পানি থোমা ব্রাভোর কাছ থেকে ইমপারভাকে কিনে নেবে থ্যালেস। বিবৃতিতে কোম্পানিটি জানায়, অধিগ্রহণের মাধ্যমে আয় বৃদ্ধির পাশাপাশি ৫০ কোটি ডলার মুনাফা যুক্ত করতে পারবে। থ্যালেসের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান প্যাট্রিস কেইন জানান, এ অধিগ্রহণ সাইবার নিরাপত্তা খাতে থ্যালেসের কৌশলগত উদ্যোগের বড় অর্জন। রয়টার্স
৩৬০ কোটি ডলারে ইমপারভা অধিগ্রহণ করবে থ্যালেস
যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইমপারভা অধিগ্রহণের কথা জানিয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা বৈদ্যুতিক সামগ্রী ও সাইবার নিরাপত্তা কোম্পানি থ্যালেস। এন্টারপ্রাইজ মূল্যের ভিত্তিতে এ চুক্তির মূল্য হবে প্রায়










