এর মধ্যে জাপানের একটি বড় সুশি রেস্তোরাঁ চেইনের মার্কিন শাখার শেয়ারও রয়েছে। যুক্তরাষ্ট্রের এক নিয়ন্ত্রক সংস্থার নথিপত্র থেকে সম্প্রতি এ তথ্য জানা যায়। ইউএস অফিস অব গভর্নমেন্ট এথিকসে জমা দেয়া নথিতে দেখা যায়, ট্রাম্প গত ২ ফেব্রুয়ারি ‘কুরা সুশি ইউএসএ ইনক’-এর শেয়ার কেনেন। এ বিনিয়োগের পরিমাণ ১০ লাখ থেকে ৫০ লাখ মার্কিন ডলারের মধ্যে। কুরা সুশি কোম্পানিটি মার্কিন শেয়ারবাজার নাসডাকে তালিকাভুক্ত। চলতি বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত ট্রাম্পের করা সব লেনদেনের তালিকা এ নথিতে রয়েছে। —খবর জাপান টুডে
জাপানি সুশি রেস্তোরাঁর শেয়ার কিনেছেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে বেশকিছু কোম্পানিতে বিনিয়োগ করেছেন।










