পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা নিজাম এম মিয়া ব্যাংকের ১৩ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৩৭ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৭৩ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৮৪৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৭৩ দশমিক ৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৫০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে।