দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম আড়াই ঘন্টায় এক্সচেঞ্জটিতে অংশ নেয়া ৪৭ শতাংশ শেয়ারের দর কমেছে।
আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে কিছু পয়েন্ট যোগ হলেও ১০ মিনিট পর থেকে তা কমতে শুরু করে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সূচকটি ১৬ পয়েন্ট কমে ৬ হাজার ৫৭৫ পয়েন্টে দাঁড়ায়।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দশমিক ৯ পয়েন্ট কমে ২ হাজার ৪১১ এবং শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির বা ৬২ দশমিক ৪৪ শতাংশ, অন্যদিকে কমেছে ১৭৯টির বা ৪৭ দশমিক ২৩ শতাংশ। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৬৫টি বা ১৭ দশমিক ১৭ শতাংশ সিকিউরিটিজের বাজারমূল্য। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৪২৪ কোটি ৬৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।










