কোরিয়ান বিনোদন সামগ্রীর ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে দক্ষিণ কোরিয়ার আইসক্রিম রফতানি ২০২৩ সালের প্রথমার্ধে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। জানুয়ারি-জুনে আইসক্রিম ও অনুরূপ পণ্যের রফতানি বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৮ শতাংশ বেশি। একই সময়ে দেশটির আইসক্রিম আমদানি ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। শীর্ষ আমদানি করা দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ১ কোটি ৯০ লাখ ডলারের সর্বাধিক আইসক্রিম অর্ডার করেছে। ৭০ লাখ ডলারের অর্ডার করে দ্বিতীয় অবস্থানে চীন। দ্য কোরিয়া হেরাল্ড
দক্ষিণ কোরিয়ার আইসক্রিম রফতানির রেকর্ড
কোরিয়ান বিনোদন সামগ্রীর ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে দক্ষিণ কোরিয়ার আইসক্রিম রফতানি ২০২৩ সালের প্রথমার্ধে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।










