পরবর্তী পাঁচ মাসের জন্য রাতের বেলা কার্যক্রম বন্ধ রাখবে পাকিস্তানের তুরবাত বিমানবন্দর। আন্তর্জাতিক মান নিশ্চিত করা ও পরিষেবার মান উন্নয়নে ২৫ আগস্ট নাগাদ এ সিদ্ধান্ত কার্যকর হবে। পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে। সত্তরের দশকে চালু হওয়া বিমানবন্দরটির কন্ট্রোল টাওয়ার আধুনিকায়নসহ নতুন লাউঞ্জ তৈরি করা হবে এবং অধিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা অর্জন করা হবে। অ্যারাবিয়ান বিজনেস