বিজয় দিবসে বেসিক ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বেসিক ব্যাংকের ডিএমডি আবু মো. মোফাজ্জেল, মহাব্যবস্থাপক সুমিত রঞ্জন নাথ, মো. শফিউল আলম, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মো. গোলাম সাঈদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।