দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা বাড়াতে চায় ভিয়েতনামের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি ভিনফাস্ট। এজন্য তহবিল সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের সম্ভাবনার কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা লি থি থুই।
ভিনফাস্ট ব্যবসা সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহ করছে। এজন্য মালিকানা প্রতিষ্ঠান ভিনগ্রুপ জেএসসি ও ভুয়ংয়ের সহযোগিতা নেয়া হবে। আগামী ১৮ মাসের মধ্যে তহবিলের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। কোম্পানিটি উত্তর ক্যারোলাইনায় ২০০ কোটি ডলার ব্যয়ে কারখানা স্থাপন করছে। এছাড়া ইন্দোনেশিয়া ও ভারতে কারখানা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। লিথুই বলেন, ‘আমরা ভালোভাবেই দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করতে চাই।’
চলতি বছরে ভিনফাস্ট ৪৫-৫০ হাজার গাড়ি বিক্রি করতে চায়। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ১০ হাজার ২৭টি গাড়ি ও ২৮ হাজার ২২০টি বিদ্যুচ্চালিত স্কুটার বিক্রি করেছে। ২০২৪ সালের শেষ নাগাদ ৫০টি বাজারে প্রবেশের লক্ষ্যমাত্রা নিয়েছে ভিনফাস্ট। পাশাপাশি নেয়া হয়েছে উৎপাদন ব্যয় ৪০ কোটি ডলার কমানোর পরিকল্পনা। ভিয়েতনাম থেকে পাঠানো যন্ত্রাংশগুলো ভারত ও ইন্দোনেশিয়ার কারখানায় সমন্বয় করবে কোম্পানিটি। ২০২৬ সালে চালু হওয়ার পর প্রতিটি কারখানায় বার্ষিক ৫০ হাজার ইভি তৈরির সক্ষমতা থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
ভিনফাস্ট অটোর প্রধান থুই লে বলেন, ‘উত্তর আমেরিকায় যখন কার্যক্রম শুরু হবে, তখন এ কারখানাই হবে ওই বাজারে ভিনফাস্টের বিদ্যুচ্চালিত গাড়ির প্রাথমিক সরবরাহকারী।
কারখানাটি নির্মাণে প্রথম পর্যায়ে ২০০ কোটি ডলার খরচ করা হবে, যেখানে বছরে দেড় লাখ ইভি যানবাহন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’










