ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলার প্রায় ২৫০ জন নির্বাচিত কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. টিপু সুলতান প্রমুখ।