এর পাশাপাশি গ্রাহকরা ‘প্রাইম ট্রেডএক্স’ ব্যবহারের সুবিধা পাবেন, যার মাধ্যমে সরাসরি বাজারের অবস্থা পর্যবেক্ষণ, সহজে শেয়ার অর্ডার প্রদান এবং নিজেদের পোর্টফোলিও পরিচালনা করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে ইউসিবি ইনভেস্টমেন্ট তাদের গ্রাহকদের জন্য আরও দক্ষ এবং উন্নত সেবা প্রদান নিশ্চিত করবে।
অনুষ্ঠানে ইউসিবিআইলের এমডি ও সিইও তানজীম আলমগীর, ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার মোস্তফা জেঈন উদ্দীন, এভিপি ও সিনিয়র ম্যানেজার আইমান ফারজান্ড উপস্থিত ছিলেন। পিবিএসএলের পক্ষে এর এমডি ও সিইও মো. মনিরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট উৎপল চন্দ্র সরকার, আইটি প্রধান ও এভিপি আতিকুর রহমান এবং হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স মোঃ তারেক মাজেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










