এ লক্ষ্যে নওগাঁর সান্তাহারের শখের পল্লীতে সোমবার ‘টিপ-অফ পুনঃউন্মোচন ও ডিলার সম্মেলন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিনব্যাপী এ আয়োজনে নওগাঁ অঞ্চলের শতাধিক ডিলার এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। ঢাকায় গ্রুপের প্রধান কার্যালয় থেকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান ও যুক্তরাষ্ট্র থেকে পরিচালক মো. ইয়ালিদ বিন রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে তারা ‘টিপ-অফ’-এর নতুন যাত্রা, স্থানীয়ভাবে উৎপাদন, বাজার সম্প্রসারণ এবং কৃষকদের কাছে মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেয়ার পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের এমডি কেএসএম মোস্তাফিজুর রহমান জানান, ‘টিপ-অফ’ ব্র্যান্ডকে আরো শক্তিশালী করার পাশাপাশি ২০২৬ সালেই বাংলাদেশে স্থানীয়ভাবে এর ফর্মুলেশন ও উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। ধানের খোলপোড়া ও খোলপচা রোগ দমনে ব্যবহৃত এ কীটনাশক এতদিন দেশের বাজারে মূলত আমদানির মাধ্যমে পাওয়া যেত। এখন এটি স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্থানীয় উৎপাদনের ফলে কৃষকরা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় কীটনাশক কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমবে, দেশের কৃষি শিল্পের সক্ষমতা বাড়বে এবং কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে লাভজনকতা বৃদ্ধিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কৃষকদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত ও কার্যকর কৃষি উপকরণ সহজলভ্য করার পাশাপাশি স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে কাজ করছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ।

স্থানীয়ভাবে ‘টিপ-অফ’ উৎপাদনের ফলে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি পণ্যটির সরবরাহ ব্যয়ও হ্রাসের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমানো, লাভজনকতা বাড়ানো এবং দেশের কৃষি খাতের সক্ষমতা শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।