১৯৯৮ সালের এনবিএ ফাইনাল শেষ। লকার রুমে ফিরলেন মাইকেল জর্ডান। জুতা জোড়ায় সিগনেচার করে তুলে দিলেন বলবয়ের হাতে। পরবর্তী সময়ে তার ক্যারিয়ারের ‘লাস্ট ড্যান্স’ হিসেবে পরিচিতি পায় ম্যাচটি। শিগগিরই সেই জুতা জোড়া উঠতে যাচ্ছে নিলামে। মার্কিন নিলাম প্রতিষ্ঠান সদবি’জ এমনটাই ঘোষণা দিয়েছে টুইটারে। নিলাম চলবে ৩ থেকে ১১ এপ্রিল পর্যন্ত। দাম শুরু হবে ২০ লাখ ডলার থেকে। এর আগে ২০২১ সালের অক্টোবরে ১৪ লাখ ডলারে বিক্রি হয় তার এক জোড়া জুতা। সেদিকে তাকিয়ে বর্তমান জোড়া ৪০ লাখ ডলারে বিক্রি হওয়ার আশা করছে সদবি’জ। —দ্য ওয়াশিংটন পোস্ট
নিলামে উঠছে মাইকেল জর্ডানের ঐতিহাসিক জুতা জোড়া
১৯৯৮ সালের এনবিএ ফাইনাল শেষ। লকার রুমে ফিরলেন মাইকেল জর্ডান।










