রংপুরের কোতোয়ালি থানার রোগনাথপুন মৌজার ১৩ ডেসিমল জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। উল্লেখিত পরিমাণ জমি ৪ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার টাকায় বিক্রি করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, এ জমি বিক্রির জন্য এরই মধ্যে আইডিআরএ-এর অনুমোদন নিয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। বিক্রয়কৃত অর্থ দিয়ে কোম্পানিটির বীমা দাবি নিষ্পত্তি করা হবে।