এনআরবিসি ব্যাংক পিএলসির কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় সম্প্রতি একটি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়া। ভারতের অনলাইনভিত্তিক হেলথকেয়ার সার্ভিস মেডর‌্যাবিটসের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে রেডিওথেরাপি ও ক্যান্সার চিকিৎসা, রোবোটিক নি রিপ্লেসমেন্ট, লিভার ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ প্রমুখ।